রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

নওগাঁর আত্রাইয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের;

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বায়োজিদ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আত্রাই–বান্দাইখাড়া সড়কের আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বায়োজিদ মোটরসাইকেলে করে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
নিহত বায়োজিদ নলডাঙ্গা উপজেলার বীরকুটশা দূর্লভপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্রাই থানার ওসি মুনসুর রহমান দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews