মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নিজ ময়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার; আদর্শের অটল পথযাত্রী: মোঃ রুহুল আমিন নিজামি; কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১; নওগাঁর রাণীনগরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু; তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণের চেক ও চারা বিতরণ; ​কাউখালীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,আদালতে প্রেরণ; কবিতা: কবি হবার সাধ ; উন্নয়নের অঙ্গীকার নিয়ে ১২নং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আল-আমিন; আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, অসহায়দের অনুদান ও কৃষি উপকরণ বিতরণ; আত্রাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন;

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১;

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
আজ মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাচি বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি
তিনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত সাতজনের মধ্যে মোস্তফা কামালকে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
লালমাই হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews