রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা;

নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী;

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুন) দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক নাজমুল হোসেন।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীরা মাইক্রোবিয়াল ফুয়েল সেল, বায়োগ্যাস প্ল্যান্ট, স্মার্ট গ্রাম, জলবায়ু পরিবর্তন, ভূ-তাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন এবং আর্থকুইক অ্যালার্মসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

অনুষ্ঠানের শেষে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে অবদানের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews