1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ; মোংলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা ; সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ;

ফ্রিল্যান্সিংয়ে পটুয়াখালী তে হাসিবুর রহমানের ৩ মাসে ২০০০ ডলার আয়ের সাফল্য ;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত

জেলা প্রতিনিধি পটুয়াখালী ;

বর্তমানে দেশের শিক্ষিত যুবসমাজের জন্য ফ্রিল্যান্সিং এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এমনই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ তৈরি করেছেন মোঃ হাসিবুর রহমান, যিনি একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী। তিনি ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, পটুয়াখালী ব্রাঞ্চ থেকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ❝দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প❞-এর অধীনে তিন মাসব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। কোর্স চলাকালীন ও কোর্স শেষে নিজের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তিনি ইতোমধ্যে অনলাইনে আয় করেছেন প্রায় ২০০০ মার্কিন ডলার। এই সাফল্য শুধুমাত্র হাসিবুর রহমানের একাগ্রতা ও পরিশ্রমের ফল নয়, বরং ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, পটুয়াখালী ব্রাঞ্চের নিবিড় তত্ত্বাবধান, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং দক্ষ মেন্টরদের সঠিক দিকনির্দেশনার ফলও বটে। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে যাচ্ছে।
মোঃ হাসিবুর রহমানের মতো আরও অনেক তরুণ আজ সফলতার পথে এগিয়ে চলেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নূর হোসেন মৃধা, মাহফুজ, সানজিদা রুবি সহ আরও অনেকে ফ্রিল্যান্সিং জগতে নিজেদের দক্ষতা ও অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
এমন সাফল্যের গল্পগুলো প্রমাণ করে, সঠিক প্রশিক্ষণ ও প্ল্যাটফর্ম পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্ববাজারে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান সুসংহত করতে সক্ষম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews