1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন” রাজৈরে ‘হাতুড়ি বাহিনী’র প্রধান মাজহারুল শেখ গ্রেফতার;

কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে Science Project and Innovation Idea Showcasing Program অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্যোগ নেয় Educational Excellence Support (EESS)-SEDP, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণা স্টল প্রদর্শন করে।
মেলায় শিক্ষার্থীরা কার্বনভিত্তিক প্রকল্প,পাইজোইলেকট্রিক প্রযুক্তি,ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম,প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন,বায়োগ্যাস প্ল্যান্টসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। দর্শনার্থীরা শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী প্রচেষ্টা ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. শামসুর রহমান মিজান উপস্থাপনা করেন। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান। কোনো আইডিয়াই ছোট নয়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি ছোট ধারণাও ভবিষ্যতে বড় আবিষ্কারে রূপ নিতে পারে। বিজ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,”মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশে এমন আয়োজন ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে।”
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মো.মেহেদী হাসান,বীর মুক্তিযোদ্ধা মো.শাহ আলম হাং, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাজীব ভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews