রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা; সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম; নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের; আত্রাইয়ে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা;

নওগাঁর ছয় আসনে বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা ;

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—
নওগাঁ-১: মোস্তাফিজুর রহমান,
নওগাঁ-২: শামসুজ্জোহা খান জোহা,
নওগাঁ-৩: ফজলে হুদা বাবুল,
নওগাঁ-৪: ডা. ইকরামুল বারী টিপু,
নওগাঁ-৬: শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
নওগাঁ-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা হবে।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ধানের শীষ প্রতীকে অংশ নিচ্ছে। নওগাঁসহ সারাদেশে ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।”
স্থানীয় পর্যায়ে জানা গেছে, এই প্রার্থীরা সকলে মাঠপর্যায়ে সংগঠিত ও জনপ্রিয়। তৃণমূলের আশা—এই নেতৃত্বেই বিএনপি আবারও ভোটের মাঠে শক্ত অবস্থানে ফিরবে।
বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে নওগাঁর বেশ কয়েকটি আসনে ধানের শীষের জয় সম্ভাবনা উজ্জ্বল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews