1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত;

নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন;

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

‎নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
‎রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) আয়োজনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
এসময় ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন জোয়ার্দার, সহকারী শিক্ষক মন্ডলি, রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ ও ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা: মো: রুমন হোসেন, সদস রিপন ইসলাম, খন্দকার রাব্বী, নাইমুর রহমান ও মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
‎আয়োজকরা জানান, কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে রাণীনগর উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা, ইংরেজী, পদার্থ, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় ধাপে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী ৫জন করে মোট ১৯৫জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেরা ১৫জনকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে। পরবর্তিতে একই দিনে নবম, দশম, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের প্রথম দিনেই সাতটি বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews