1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ; নওগাঁর রাণীনগরে জমে ওঠেছে পশুর হাট গুলো ; আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুসর্গ ফাউন্ডেশনের মানববন্ধন; ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন;

নানান আয়োজনে তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস উদযাপন;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পালন করা হচ্ছে বিজয় দিবস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি কর্মসূচি। ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু।
পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রেসক্লাব হতে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, প্রতিযোগিতা, বিকেলে খেলাধূলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপি কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews