সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়;

নেছারাবাদে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন;

  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

প্রতিনিধিঃ- মোঃ নুরুজ্জামান খোকন

১লা জুন(রবিবার)সকাল ১১ ঘটিকার সময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়, নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বরূপকাঠি পৌর বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে এবং প্রশংসা করেন। বিগত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যে ভোট চুরি হয়েছিল আগামী নির্বাচনে যদি এরকম পুনরাবৃত্তি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পিরোজপুর থেকে চাঁদাবাজ মুক্ত করতে হবে।যদি কোন চাঁদাবাজ থাকে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত শোক র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিল শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews