বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত-১;

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৭১ বার পঠিত

বি‌শেষ প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর খানকা শরীফের মাহফিল থেকে সাথীদের নিয়ে রেল স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসে উঠিয়ে দিতে গিয়ে নিজেই চলন্তট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হন।

আজ শনিবার (৯ মার্চ) দিনাজপুর বিরামপুর খানকা শরীফের ওয়াজ মাহফিল শেষ করে আজ সকালে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে নয়ন নামের এক যাত্রী দুর্ঘটনা স্বীকার হন নয়ন (৪০) নামের ব্যক্তি। উক্ত ঘটনা সরজমিনে আরও জানা যায়,বিরামপুর উপজেলার নতুন বাজার বড় মসজিদ সংলগ্ন কাপড় ব্যবসায়ি মোঃ হাসানের ছেলে নয়ন মিয়া (৪০) খানকা শরীফের ওয়াজ মাহফিলে সাথীদের ঢাকা থেকে নিয়ে আসেন। ওয়াজ শেষ করে পিতা হাসানের উপস্থিতিতে সাথীদের ট্রেন যোগে ঢাকায় যাওয়ার চলন্ত ট্রেনে ওঠার সময় এই দুর্ঘটনার স্বীকার হন। এমন অবস্থায় বিরামপুর রেলস্টেশন মাস্টার তাৎক্ষণিকভাবে বিরামপুর ফায়ার সার্ভিস টিমকে জানালে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত টিম গুরুতর জখম অবস্থায় নয়ন কে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দেখে মারা গেছে বলে জানান। ঢাকার উদ্দেশ্যে যাওয়ার ট্রেনটি দ্রুতযান এক্সপ্রেস বিরামপুর রেলস্টেশনে আজ সকাল ১১টা ২২ মিনিট সময় থেমে যায়। উক্ত মাহফিলের যাত্রি গনের সুবিধার্থে
দ্রুতযান ট্রেনটি দাঁড়ানোর সময় ৩ মিনিট থাকলেও একটানা ৭-৮ মিনিট সময় ধরে অবস্থান করছিল। এরপরেও উক্ত নিহত যাত্রী ট্রেনে উঠার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান বিরামপুর রেলস্টেশন মাস্টার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews