বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার; নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার; নওগাঁর আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ; মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ; মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল; “তেতুলিয়ায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ছড়াল বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক;

ভান্ডারিয়ায় ৭ দিন ব্যাপি পারিবারিক গাভীপালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন;

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,৭দিন ব্যাপি “অপ্রাতিষ্ঠানিক পারিবারিক গাভী পালন” বিষয়ক ৫ম তম প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময়, উপজেলার ধাওয়া ইউনিয়নের পশরি বুনিয়া যুব কল্যাণ সংস্থায়, উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ধারাবাহিকতায় বুধবার আয়োজিত প্রশিক্ষণে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ আজমল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাই মল্লিক,উপ- পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর। বিশেষ অতিথি ও সেশন পরিচালনাকারী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুদেব সরকার ও মোঃ নুরুল ইসলাম প্রশাসক ৫ নং ধাওয়া ইউনিয়ন ভান্ডারিয়া। এছাড়াও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণটি ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৭দিন চলমান থাকবে। একটি প্রশিক্ষণ ট্রেডে মোট ৩০ জন ১৮-৩৫ বছর যুবক ও যুবনারীর অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে যাতায়াত সন্মানী স্বরূপ প্রতিদিন ১০০ টাকা করে এবং সর্বশেষে একটি সনদ পত্র প্রদান করা হবে। যাতে করে পরবর্তীতে প্রশিক্ষনার্থী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প হারে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে ২লক্ষ ৬০ হাজার কর্মজীবিকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উপস্থিত সকলকে পারিবারিক এবং আর্থিক স্বাবলম্বী হতে প্রশিক্ষণটি মনোযোগ সহকারে শেষ করার অনুরোধ জানান। এ সময় বক্তারা আরো বলেন,গরু পালন ও মোটাতাজাকরণে কোন প্রকার ক্ষতিকারক ঔষধ ও খাবার ব্যাবহার না করা। খামারী উদ্যোক্তার যেকোনো সমস্যা সমাধানে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার