শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা; কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত; তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ;

ভান্ডারিয়া বাজারে গভীর রাতে আগুন ;

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

মো:নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়, ভান্ডারিয়া বাজারের চাউল পট্টিতে ৯ টি দোকানে গভীর রাতে আগুন লেগে মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি।
অদ্য(মঙ্গলবার)১৭ডিসেম্বর-২০২৪ তারিখ,আনুমানিক রাত ৩:১৫ সময় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন, ভান্ডারিয়া বাজারের চাউল পট্টিতে আগুন লেগে ০৯টি দোকান ও মালামাল পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। পরবর্তীতে ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় ভোর আনুমানিক ৪:৪৫ ঘটিকার সময় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী, মো: শামীম সিকাদার (মুদির দোকান) আনুমানিক ক্ষতির পরিমাণ- ৭,০০,০০০/- টাকা। মিলন (ফার্নিচার) আনুমানিক ক্ষতির পরিমাণ- ৮০,০০০/-টাকা।
জয়দেব(সেলুন)আনুমানিক ক্ষতির পরিমাণ-৯০,০০০/- টাকা। মাইনুল ইসলাম (চায়ের দোকান) আনুমানিক ক্ষতির পরিমাণ- ২,৫০,০০০/-টাকা। রুবেল হোসেন (ইলেকট্রনিক্স দোকান) আনুমানিক ক্ষতির পরিমাণ- ১৭,০০,০০০/- টাকা। আব্দুল্লাহ (চায়ের দোকান) আনুমানিক ক্ষতির পরিমাণ-২,০০,০০০/- টাকা। মোঃ ইউনুস(মুদি দোকান) আনুমানিক ক্ষতির পরিমাণ- ১০,০০,০০০/- টাকা। সুফিয়ান (চালের দোকান),আনুমানিক ক্ষতিরপরিমাণ-৪,০০,০০০/- টাকা চানসীল(সেলুন)আনুমানিক ক্ষতির পরিমাণ-৫০,০০০/- টাকা। মোট ০৯ টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ- ৪৪,৭০,০০০/- টাকা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews