রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে; মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম; নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত;

মঠবাড়ীয়ায় এসডিএফ কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে আকাশছোঁয়া দুর্নীতির অভিযোগ;

মোঃ আঃ কুদ্দুস খান, বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার বেসরকারি সংস্থা ‘এসডিএফ’-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে আকাশছোঁয়া দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুষখালী, মাছুয়া ও আমড়াগাছিয়া ইউনিয়নে জেলেদের মাঝে ঋণ, ট্রলার ও আর্থিক সহায়তা বিতরণের দায়িত্বে রয়েছেন সাইফুল। এ সুযোগে তিনি জেলেদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, তিনি মাঝে মধ্যেই উপজেলা মৎস্য কর্মকর্তার পরিচয়ে মৎস্য অফিসে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার করেন। তুষখালীর জানখালী গ্রামের জেলে ছগীর তালুকদার অভিযোগ করেন, সাইফুল ঋণ বিতরণের সময় ঘুষ ছাড়া কাউকে ঋণ প্রদান করেন না। এছাড়া ২০২৫ সালের ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে মেরিন অফিসার প্রদীপ বাবু ও স্থানীয় জাহাঙ্গীর পেসকারের যোগসাজশে কয়েকজন অসাধু জেলেকে উৎসাহিত করে নদীতে জাল ফেলে ইলিশ ধরান এবং সেসব মাছ জাহাঙ্গীর পেসকারের ফ্রিজে রেখে পরবর্তীতে বাড়িতে নিয়ে যান বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বছরও একইভাবে তিনি মৎস্য কর্মকর্তার পরিচয়ে ওইসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মাছুয়া ইউনিয়নের তাজেনুর মেম্বরও এসব কাজে তার সহযোগী হিসেবে জড়িত বলে অভিযোগ রয়েছে। ছগীর তালুকদার আরও জানান, ‘দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জেলেদের মাঝে গরু ও ছাগল বিতরণের তালিকা করার দায়িত্ব প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের হলেও বাস্তবে এসডিএফ কর্মকর্তারা অযোগ্য ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করে বিতরণ করেন। মঠবাড়ীয়ার ১১টি ইউনিয়নের মধ্যে বলেশ্বর নদীর তীরবর্তী তুষখালী, মাছুয়া, বেতমোর, আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়ন প্রকৃত মৎস্যনির্ভর এলাকা। অথচ এসব ইউনিয়নের প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন—আর নদী ও জেলেশূন্য ইউনিয়নগুলোতে নামমাত্র জেলে বানিয়ে সুবিধা বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্পে নিয়োজিত কর্মচারী আসাদ ও মেহেদী জানান, “আমাদের প্রত্যেকে তিনটি করে নাম জমা দিলেও বাকি নামগুলো কে বা কারা দিয়েছে, আমরা জানি না।”অভিযোগ প্রসঙ্গে সিনিয়র মৎস্য কর্মকর্তা মেজাম্মেল হক বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”এ নিয়ে সচেতন মহল বলছে—একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তার পরিচয়ে অফিসে গিয়ে কর্মচারীদের হুমকি দেওয়া, নিষেধাজ্ঞাকালীন নদীতে মাছ ধরা এবং জেলেদের আর্থিক সহায়তা আত্মসাৎ করা—সবই গুরুতর অপরাধ। তারা বিষয়টির প্রতি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার