বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ;

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা ;কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লায় মায়ের হাত থেকে ড্রেনে পড়ে স্মৃতি আক্তার নামের ৮ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এই করুণ মৃত্যুর মুখে পড়ে ওই শিশু।রোববার দিবাগত রাত ১০টার দিকে নগরীর ছোটরা এলাকায় এ ঘটনা ঘটেছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।স্মৃতি আক্তার (৮) জেলার লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ এবং স্থানীয়রা জানান, রোববার রাতে মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নগরীর ছোটরা মফিজাবাদ কলোনিতে আসেন স্মৃতি। অনুষ্ঠান শেষে রাতে মা কোহিনুর আক্তারের সঙ্গে বাসায় ফিরছিল ওই শিশু। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকেন মা-মেয়ে। হঠাৎ মায়ের হাত থেকে পিছলে ড্রেনে পড়ে যায় স্মৃতি। প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ছোটরা এলাকায় ড্রেনের উপরের অধিকাংশ স্ল্যাব ভেঙে গেছে। রাতের অন্ধকারে প্রায়ই পথচারীরা ফাঁদে পড়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না।

নগরীর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশুর লাশ উদ্ধার করেছি। এটা অত্যন্ত বেদনাদায়ক। ড্রেনের উপরের স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা দরকার।

সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়েছি। ওই এলাকার ড্রেনের উপর স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ বিষয়ের কোনো অভিযোগ করেনি শিশুর পরিবার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews