বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা বৃদ্ধা নারী জীবিত উদ্ধার,পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা;

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন চর মনসুরা এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারীকে জীবিত উদ্ধার করেছে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গত ১৯ মে ২০২৬ ইং,বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় মাঝি ও এলাকাবাসীর সহায়তায় নদী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর।
উদ্ধারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-ঠিকানা জানাতে পারেননি এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন আচরণ করেন বলে জানায় পুলিশ।
পরবর্তীতে তাকে দ্রুত মুন্সিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান,“উদ্ধারকৃত নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। কেউ যদি তাকে চিনে থাকেন,দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।”
যোগাযোগ: ইনচার্জ,গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি মোবাইল: 01722-418592
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানিয়েছে,উদ্ধারকৃত নারীর পরিচয় শনাক্তে সহযোগিতা করার জন্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews