সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা; ৩নং ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: মাসুদ রানার গণসংযোগ ও প্রচারণায় সরগরম এলাকা;

মোংলায় বি ডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ;

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম, মোংলা উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন বি ডি ক্লিনের উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার মোংলা ভেড়িবাঁধ এলাকায় ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে বি ডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সামাজিক ও মানবিক বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বি ডি ক্লিন মোংলা উপজেলার সমন্বয়ক ফাতেমা জান্নাত, সহ-সমন্বয়ক মোঃ মারুফ বিল্লাহ এবং লজিস্টিক সমন্বয়ক কোহিনূর বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্বেচ্ছাসেবকদের প্রদর্শিত প্ল্যাকার্ডে বিভিন্ন প্রতিপাদ্য বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—
“পরিচ্ছন্ন মানসিকতার মানুষ চাই”
“মানুষের প্রতি মানুষের সম্মান চাই”
“মানবিক বাংলাদেশ চাই”
“দায়িত্বশীল বাংলাদেশ চাই”
“ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই”
“হর্নমুক্ত বাংলাদেশ চাই”
“প্রতিহিংসামুক্ত বাংলাদেশ চাই”
“ভালোবাসায় সমৃদ্ধ বাংলাদেশ চাই”
“৩ জুনকে ‘পরিচ্ছন্ন দিবস’ ঘোষণা চাই”
“পরিচ্ছন্ন বাংলাদেশ চাই”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews