1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

মোংলায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পৌর ওলামা বিভাগের সেক্রেটারী মাও: আব্দুর রহমান’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।
অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার নায়েবে আমির অধ্যাপক কহিনুর সরদার, থানা আমির মাও: আবু হানিফ, পৌর আমির এম এ বারীসহ দলের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না। আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই। বক্তারা আরো বলেন, আমরা দেখতে পাই অসাধু ব্যবসায়ীরা মাহে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। আমরা বাজার কমিটি, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বলতে চাই এবারের রমদানে বাজার মনিটরিং করুন। সাধারণ মানুষের যেন কোনো রকমের কষ্ট না হয়। আমরা সবাই মিলে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews