সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি;

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করেছিল পতিত স্বৈরাচার-নুর;

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪৩৭ বার পঠিত

সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

রানা প্লাজা গণহত্যার ১২ তম বার্ষিকীতে রানা প্লাজা শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি জনাব নুরুল হক নুর একথা বলেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভিপি নুর আরো বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি রানা প্লাজাসহ বিভিন্ন ক্ষেত্রের আর্থিক অনুদান আত্মসাতের ঘটনারও অনুসন্ধান করতে হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক নয়, প্রায় চার কোটি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার আদায়েও শ্রমিক সংগঠনগুলোকে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, রানা প্লাজা গণহত্যার দায় শুধুমাত্র সোহেল রানার একার নয়, এই গণহত্যার দায় পুরো রাষ্ট্রের।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ সভাপতি ওমর ফারুক আকন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন অনিক, দপ্তর সম্পাদক মোঃ রুবেল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ এর সভাপতি এডভোকেট নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews