1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী; কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে ২ কোটি ৪ লাখ টাকার জিওব্যাগ ফেলার কাজ শুরু; বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন;

রূপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভাতিজা নুরুল হক (৪৫) মারা গেছেন। শৃক্রবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ১৬ মার্চ সেহরীর পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় হামলার ঘটনা ঘটে।
নিহত, নূরুল হক উপজেলার ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ বিকালে বাড়ীর পাশে বিলে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সাথে তার আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ১৬ মার্চ ভোরে সেহেরী খেয়ে নুরুল হক মাছ ধরতে বাড়ী থেকে বের হয়ে পাশে লাউ গাছের মাচার কাছে পৌছেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে তাকে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। এদিকে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরুল হক।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলা ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহিত হবে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews