শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও জনবান্ধব পঞ্চক্রোশী গড়ার প্রত্যয়ে লুৎফর রহমান: পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের জনগণ” কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন; কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান” পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত;
Title :

শিবচরে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ;

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

রাজধানী ঢাকা থেকে পাঠাও রাইডে মোটরসাইকেলে যাত্রীবেশে উঠে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে শিবচর উপজেলার উমেদপুর উইনিয়নের আলীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এ সময় দুটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত হেমায়েত মুন্সীর ছেলে অপু মুন্সী (২৪) ও একই গ্রামের কালাম উকিলের ছেলে শাওন উকিল (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন মহসিন নামে এক যুবক ঢাকার লালবাগ থেকে পাঠাও অ্যাপের মাধ্যমে রাইডার মো: হাসান আহম্মেদকে নিয়ে কামরাঙ্গীরচর যান। মহসিন এ সময় হাসানের মোবাইল নাম্বার রেখে দেন। গত ২০ জুন মহসিন আবার হাসানকে ফোন দেন। আড়াই হাজার টাকা ভাড়ায় হাসানকে নিয়ে শিবচরে আসেন মহসিন। শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন আলীপুর গ্রামে পৌঁছে মহসিনের সহযোগী অপু মুন্সী ও শাওন হোসেনসহ বেশ কয়েকজন দেশিয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করেন। হাসানের গলায় ধারালো অস্ত্র ধরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন।
জানা গেছে, বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। পরে হাসানের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে তাকে ছেড়ে দেন। এ ঘটনার পরেরদিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন।
এরপর গত ২৭ জুন একইভাবে আরিফ হোসেন (২৭) নামে আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসে চক্রটি। সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করে মোটরসাইকেল নিয়ে আরিফকে ছেড়ে দেন তারা। এ বিষয়েও শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়।
পরে চক্রটির বিরুদ্ধে অভিযানে নামে সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানীর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একাধিক টিম। প্রযুক্তির সহায়তায় রাতেই চক্রের সদস্য অপু মুন্সী ও শাওন উকিলে ধরা হয়। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করেছে শিবচর থানা পুলিশ।
শিবচর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম রেজা বলেন, অপহরণকারী চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews