সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা;

সন্দ্বীপের ৩১০ মিটার সড়কই যেন দুর্ভোগের নাম! সংস্কারের দাবি এলাকাবাসীর;

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার্স হাফিজুর রহমান হাবিব;

সন্দ্বীপ (চট্টগ্রাম) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালাপানিয়া হাই স্কুল সড়ক সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। মাত্র ৩১০ মিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বাজারগামী পথচারীসহ প্রায় ৪ হাজার স্থানীয় বাসিন্দা চলাচল করে। অথচ দীর্ঘদিনেও রাস্তাটির কোনো সংস্কার বা পাকাকরণ না হওয়ায় এটি এখন দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি আশেপাশের বসতবাড়ির তুলনায় অনেক নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পুরো সড়কজুড়ে জমাট কাদা ও পানি সৃষ্টি হয়, যা পথচারীদের চলাচলের অযোগ্য করে তোলে। বিশেষ করে ৬০০ জনের বেশি শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে, ফলে তাদের ভোগান্তির সীমা নেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাদার অবস্থা এতটাই ভয়াবহ যে দেখে মনে হয় ধান রোপণের জমি প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় গর্ত ও কাদা-পানিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ভ্যান ও রিকশাচালকরা জানায়, বৃষ্টির সময় চাকা কাদায় আটকে যায়, গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এই সড়ক ঘিরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, সন্দ্বীপ মহিলা আলিম মাদ্রাসা, সন্দ্বীপ আডিয়েল উচ্চ বিদ্যালয়, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রয়েছে বানির হাট, বার্তেন মার্কেট, গাজি মার্কেটসহ স্থানীয় কয়েকটি বাজার। এত গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়া সত্ত্বেও এর রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি। এ বিষয়ে এলজিইডি’র সন্দ্বীপ উপজেলার উপজেলা নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কটির উন্নয়ন প্রকল্প এখনো অনুমোদিত হয়নি। অনুমোদন পেলেই টেন্ডারসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews