1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান, আত্রাইয়ে দুর্ঘটনার শঙ্কা; কাউখালীতে র‍্যাব-৮ ও প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা,ডিজেল জব্দ; নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতির পর হত্যার সন্দেহ; হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা;

সাবেক কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক গ্রেফতার,

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

স্টাফ রি‌পোটার ,

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক তার গ্রেপ্তার হওয়ার খবর আসা মাত্র রাত ৯টার দিকে মধুপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরের সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গোষ্ঠীর সাবেক নেতাদের মধ্যে আব্দুল লতিফ পান্না, যুবদলের সাবেক নেতা আব্দুল মান্নান, সাবেক পৌরনেতা আসাদুজ্জামান সরকার আসাদ, ও সাবেক পৌর নেতা মাসুম বক্তব্য দেন।
ড. রাজ্জাক আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে ২০০১ সালের পর টানা সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নবম সংসদে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দশম সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সালের একাদশ সংসদে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।
জুলাই-আগস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরিণতি এক দফা দাবির আন্দোলনে তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আগের দিন ৪ আগস্ট আ.লীগের পক্ষে ড. রাজ্জাক সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান পরিষ্কার করেন। কিন্তু ৫ আগস্ট সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসম্মুখে দেখা যায়নি। এদিকে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা হয়।
টাঙ্গাইল সদর থানা ও মধুপুর থানায় ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মামলা ও আটকের ধারাবাহিকতায় সোমবার রাতে তিনি গ্রেপ্তার হলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews