1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যুর ঘটনা;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত

উল্লাপাড়া প্রতিনিধি, মোঃ ফয়সাল হাসান।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী গ্রামের খেপু হাওলাদারের ছেলে শ্রী গণেশ হাওলাদার চার দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে শোনা যাচ্ছে, বিবাহের পর থেকে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না, এমনটি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গত মঙ্গলবার (২ এপ্রিল) গণেশ হাওলাদার বাড়ি থেকে বাজারে গিয়ে গ্যাস ট্যাবলেট কিনে আনেন। বাড়িতে ফিরে এসে তিনি ভাই রতন হাওলাদারকে বলেন, “ভাই রতন, আমার ভালো লাগছে না, আমার বুকের ভিতর জ্বলছে, আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি।” এই অবস্থায় রতন তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মেডিকেলে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শ্রী গণেশ হাওলাদার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি আত্মহত্যার মতো ঘটনা হতে পারে, তবে ঘটনাস্থলে পুলিশ এসে বিস্তারিত তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও পরিবারের সদস্যরা বলছেন যে, স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
এই ঘটনায় পুরো গ্রামে শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহত যুবকের পরিবারের সদস্যরা এখনো শোকাহত অবস্থায় রয়েছেন এবং সকলেই তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews