1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

কাউখালীতে সমাজসেবা দিবস পালিত;

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার,৩রা জানুয়ারী দিবসটি উপলক্ষে, ” প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়,আস্হা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে,বেলা-১১ঘটিকার সময়,উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানা ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, দাপ্তরিক কর্মকর্তা,জনপ্রতিনিধি, সমাজসেবী,উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। অনুষ্ঠানে সমাজসেবা কার্যক্রমের আওতাভুক্ত উপকারভোগীদের মাঝে ঋণ সহায়তা হিসেবে পল্লী মাতৃকেন্দ্রের ৪ জনকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা ও ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews