বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ ১২ই ফ্রেবরুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মাইক্রোবাস মাহিন্দ্র ইজিবাইক চালকদের সাথে মত বিনিময়; নওগাঁয় খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা; সান্তাহার থেকে দুই কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চুরির মালামাল; মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু; ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত; নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার;

তেঁতুলিয়ায় উৎসবমুখর পরিবেশে ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি পালিত;

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব;

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
চ্যানেল এস-এর তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনপদের সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে এই চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।” তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব বলেন, “চ্যানেল এস সবসময় সব কথা এবং সবার কথা বলে। আমরা তৃণমূলের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, উপজেলা আইসিটি অফিসার নবীউল করিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ, শিক্ষক ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা ও সাংবাদিকদের মধ্যে এসকে দোয়েল, হাফিজুর রহমান হাবিব, জুলহাস উদ্দিন, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান, আরিফুল ইসলামসহ সুধীজন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার