শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় ফুটেছে ভিনদেশি রাজসিক টিউলিপ; হাটকালুপাড়ার বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ; মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়;

ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত;

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারি বাদ আসর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় উপজেলার মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম। তিনি বলেন, মহান একুশের চেতনা ধারণ করে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকতে হবে। সভায় সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, নির্বাচন সহকারী কর্মকর্তা ইমরান হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার