1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর শিয়ালকাঠীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন, অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ; মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে; নওগাঁয় গ্যারেজে রাখা বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার; নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন; সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর একটি আস্তানা থেকে মালামাল জব্দ; আত্রাইয়ের বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী; মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান; কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন; রাজৈরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোচালকের মরদেহ উদ্ধার; আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ;

কাউখালীর শিয়ালকাঠীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন, অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের বিভিন্ন খালে নিষিদ্ধ জাল ব্যবহার করে পোনা মাছ নিধনের অভিযোগের পর উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে প্রায় ১০হাজার মিটার নিষিদ্ধ নেট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেকুটিয়া, সাপলেজা,পাঙ্গাশিয়া ও আশপাশের বিভিন্ন খালে কিছু অসাধু ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ শিকার করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা একাধিকবার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন।
এলাকাবাসীর অভিযোগ,কিছু ব্যক্তি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিষিদ্ধ জাল ব্যবহার করে পোনা মাছ নিধন করে আসছে। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—মিরাজ হাওলাদার (পিতা: কালাম হাওলাদার),নুর ইসলাম (পিতা: সোবাহান),শাহজাহান হাওলাদার (পিতা:সোবাহান হাওলাদার), মিজান সিকদার (পিতা:জলিল সিকদার),মনির সিকদার (পিতা: মোবারক সিকদার),আলামিন হাওলাদার (পিতা: রশিদ হাওলাদার) এবং রুহুল আমিন হাওলাদার (পিতা:রশিদ হাওলাদার)। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে। সোমবার বিকেলে শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাশিয়া ও সাপলেজা ছোট খালে নিষিদ্ধ নেট জাল দিয়ে পোনা মাছ ধরার সময় অভিযান চালানো হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ নেট জাল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীকে এ বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,প্রতি বছর ১নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস ঝাটকা সংরক্ষণ এবং পোনা মাছ নিধনে নিষিদ্ধ নেট জাল ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ থাকে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষার্থে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews