শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নওগাঁর আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে গরীব অসহায় মানুষের আস্থা; নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ; মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; মাতৃভাষা দিবস উপলক্ষে আত্রাই উপজেলা মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ; সুন্দরবনে কোস্ট গার্ড পশ্চিম জোন অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ আটক -১; মঠবাড়ীয়ায় ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত; মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত; পটুয়াখালী এনজিও ফেডারেশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; পিরোজপুরে গৃহায়ন প্রতিমন্ত্রীর আগমন,ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়; ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় ফুটেছে ভিনদেশি রাজসিক টিউলিপ; হাটকালুপাড়ার বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ; মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ;

নওগাঁর আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে গরীব অসহায় মানুষের আস্থা;

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র পণ্য বিক্রি করছে।সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে।বর্তমানে টিসিবি’র পণ্যে অসহায় মানুষের আস্থা ।
শুক্রবার ও শনিবার ২০,২১ ফেব্রুয়ারী ২০২৬ সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ডাল, তৈল,চিনি, চাউল ও বুট প্রতি মাসে মেসার্স উদিত ট্রেডিং ডিলার শ্রীঃ উদিত সাহা টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করে আসছে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে টিসিবি পণ্যে সুবিধা পেয়ে খুব খুশি তাঁরা।ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দুই দিন টিসিবি পণ্য সরবরাহ করা হয়ে থাকে। ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের ফ্যামিলি কার্ড ধারী ক্রেতা মোঃ আবুল হোসেন জানান,টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য বর্তমানে চাউল দিচ্ছে তাতে আমরা দু বেলা ভাত ফুটিয়ে খেতে পারছি, মানুষ তো খেয়ে বাঁচতে পারবে।টিসিবির পণ্য কিনতে আসা নার্গিস বেগম জানান,জিনিস পত্রের যে দাম।খেয়ে পড়ে বেচে থাকায় মুশকিল হয়ে পড়েছে। সংসার খরচ বাড়ছে প্রতিনিয়ত।
এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে,এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল ১ কেজি চিনি এক কেজি বুট বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৬০০ টাকা। এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন জানান,আমার এলাকার মানুষ খুব অসহায় ও কৃষক সম্প্রদায় বেশি।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি যটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবি পণ্য দিতে পেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার