বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রশিক্ষণের তৃতীয় পর্যায়ের উদ্বোধন; ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন; ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার অপকর্মের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন; রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা; কালকিনি–৩ আসনের সংসদ সদস্য আনিচুর রহমান তালুকদার খোকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন; ইন্দুরকানীতে সরকারি রাস্তার পাশের গাছ কাটার চেষ্টা বন বিভাগের হস্তক্ষেপে বন্ধ, সরঞ্জাম জব্দ; নওগাঁয় আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি; পিরোজপুরে বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন: মূল্য তালিকায় কারসাজিতে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ; নওগাঁর আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে গরীব অসহায় মানুষের আস্থা; নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ; মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; মাতৃভাষা দিবস উপলক্ষে আত্রাই উপজেলা মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ; সুন্দরবনে কোস্ট গার্ড পশ্চিম জোন অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ আটক -১; মঠবাড়ীয়ায় ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত; মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত; পটুয়াখালী এনজিও ফেডারেশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; পিরোজপুরে গৃহায়ন প্রতিমন্ত্রীর আগমন,ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়; ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় ফুটেছে ভিনদেশি রাজসিক টিউলিপ;

মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম;

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

আগামী ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।নৌ পরিবহনমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্য এই বন্দরের গুরুত্ব বিবেচনায় কিছু সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম শুরু করা হবে, যা এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, যোগাযোগ এবং অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। শেখ রবিউল আলম বলেন, অল্প কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের মতো দ্রুত সময়ে সফল এবং পুরোপুরি সক্ষম বন্দরে প্রতিষ্ঠিত হবে।
উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের যে সম্ভাবনা আছে তার শতভাগ ব্যবহার করে এই বন্দরকে প্রস্তুত করা হবে। মোংলা বন্দরের সঙ্গে প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের বাতিল বা স্থগিত হওয়া উন্নয়ন চুক্তি আবার চালু করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সেসব পুনর্বিবেচনা করা হবে। তবে যেসব চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চুক্তি আবার করা যাবে কিনা সেটিও ভেবে দেখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার