1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক;

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম
মোংলা প্রতিনিধি।

মোংলায় অপহরণের শিকার লিমা খাতুন (১৮) নামের এক নারীকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এ ঘটনায় সাগর মোল্লা (২৫) নামে একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে খুলনা জেলার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় আসা লিমা খাতুনকে কৌশলে অপহরণ করা হয়। দীর্ঘ সময় তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় অপহরণকারী সাগর মোল্লা ভুক্তভোগীর ভাই পরিচয়ে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনাটি কোস্টগার্ডের নজরে আসলে কোস্টগার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা অপহৃত নারীকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করতে সক্ষম হন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধারকৃত নারী ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews