বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

ময়মনসিংহে মাদকের ভয়াল থাবা, আশংকা জনক হারে বাড়ছে অপরাধ;

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১১ বার পঠিত



স্টাফ রি‌পোর্টার;

মাদকে ছেয়ে গেছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা। শহরে নতুন নতুন মাদক ব্যবসায়ীর সংখা বেড়ে গেছে ব্যাপক ভাবে। মাদকের আখড়ায় পরিনত হয়েছে এ শহর। বাড়ছে চুরি, ছিনতাই ও অটো-মিশু গাড়ি চুরির ঘটনা। গাঙ্গিনার পাড়, ব্রীজ এলাকা, স্টেশন এলাকায় বেড়েছে নানা ধরনের অপরাধ। কতিপয় দুষ্ঠু পুলিশ ও সোর্সদের কারনে এর প্রতিকার হচ্ছেনা তেমন। সব মিলিয়ে ময়মনসিংহ এক আতংকের নগরীতে পরিনত হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় লোকবল নেহাত কম নয়। নগরীর থানা ফাড়ি মিলিয়ে ৬ জন পুলিশ পরিদর্শক রয়েছেন। কোতোয়ালী মডেল থানায় এস আই রয়েছেন, ৩১ জন। এ এস আই রয়েছে ৩০ জন। দিনে ৪টি রাতে ৬ টি মোবাইল টিম বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেন। ৩ টি ফাড়ি পুলিশের দিবা রাত্র টহল টিম বের হয় । তবুও অপরাধ কমছে ই না। থানায় দায়িত্বশীল পুলিশের পাশাপাশি কতিপয় দুষ্টু পুলিশও রয়েছে। এরা ডিউটি শেষে মাদক ব্যবসায়ীদের বাসাবাড়ি বা আস্তানায় আসা যাওয়া করে। এদের সাথে তখন একাধিক সোর্স থাকে। কোন কোন সময় মাদক ব্যবসায়ী আটকায়, কোনটা ওখানেই ছেড়ে দেয় কোনটা আবার কোন চায়ের দোকানে বসে ফয়সালা করে। আবার কোন কোন সময় মাদক বিহীন মাদক ব্যবসা থেকে ফিরে আসা লোকদের ধরে এনে আধা কেজি এক কেজি দিয়ে মামলা ঠুকে দেয়। এ সকল ঘটনায় অর্থ লেনদেনের কথাও প্রচার হয়।
অতি সম্প্রতি কোতোয়ালী মডেল থানার এ এস আই মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। কৃষ্টপুর ভৈরব রেল গেইট রেল কোয়াটারের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী সুবর্নাকে ধরতে গিয়ে মাদক ব্যবসায়ী তার স্বামী দেলুকে আটক করে। পরে ছেড়ে আসে। প্রচার হয় এলাকায় ৬০ হাজার টাকা পুলিশ নিয়েছে। তার মূলত সোর্স দুলাল। সে ইতি পূর্বে থানার এক এ এস আইকে নিয়ে শিকারী কান্দায় গাজা ব্যবসায়ীকে ধরে গোয়ালের গাভী ১ লাখ ১০ হাজার টাকা বিক্রী করে ঘুষ নিয়েছিল। তখন ঘটনাটি এক গনমাধ্যম কর্মী পুলিশ সুপারকে জানালে তৎসময়ে ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ এস আই আজগরকে গ্রেফতারের নির্দেশ দেন। এস আই আজগর সোর্স দুলাল ও কাশেম ধরে নিয়ে আসে। অভিযোক্ত পুলিশ ডিবিতে হাজির হয়। টাকা ফেরত দেয়ার পর গনমাধ্যম কর্মী ঘটনাটি আপোষ মিমাংশা করে দেন।
সম্প্রতি সময়ে এ এস আই মিজানসহ হাতে গুনা ৩/৪ জন এস আই ও এ এস আইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ হরহামেশাই পাওয়া যায়। তারা নিয়মিত রাস্তাঘাটে সামারী করে থাকে। এ সকল দুষ্ঠু পুলিশ অফিসারগন মানবিক পুলিশের ইমেজ নষ্ট করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews