দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) আয়োজিত এই কর্মসূচিতে দেবিদ্বার উপজেলা ও পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লার নেতৃত্বে একটি সুশৃঙ্খল ও আনন্দমুখর মিছিল দেবিদ্বার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম।
বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দীন।
বিশেষ অতিথি:
সাদ্দাম হোসেন, সদস্য সচিব কসবা উপজেলা ছাত্রদল।
দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল নেয়ামত সরকারের চমৎকার সঞ্চালনায় সমাবেশে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।