সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের ইফতার মাহফিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

সন্দ্বীপ কালাপানিয়া মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে আসন্ন ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৮ মার্চ) সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনে সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম । এছাড়া সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব, সভাপতিমন্ডলির সদস্য মাস্টার আব্দুর রহমান রিপন, সভাপতি মন্ডলির সদস্য মাস্টার রিদওয়ানুল বারী বাহার,সহ-সভাপতি মাস্টার মোশারেফ হোসেন,সহ-অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক মাশরুর কামিল তকি, সদস্য ডাক্তার মাহমুদুল হাসান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইফতার মাহফিলের স্থান, আমন্ত্রিত অতিথিদের তালিকা, মেনু পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম বলেন, “ইফতার মাহফিল আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অংশ। এটি শুধু ইফতারের আয়োজন নয়, বরং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মিলনমেলা।”
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইফতার মাহফিলটি আগামী ২৮মার্চ (শুক্রবার )২৭শে রমজান সংগঠন কার্যলয়ে অনুষ্ঠিত হবে। এতে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “আমাদের ইফতার মাহফিল সমাজের সকলের জন্য একটি মিলনমেলা। আমরা চাই সবাই একসঙ্গে ইফতার করে আনন্দ ভাগাভাগি করুক। সফল আয়োজনের জন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
সভার শেষে সকল সদস্য ইফতার মাহফিলকে সফলভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews