সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

কাউখালীতে কৃষকদের মাঝে বীজ সার ও চারা বিতরণ;

  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত



প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে,প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপসী আমন ধান,গ্রীষ্মকালীন শাক সবজি এর বীজ ও রাসায়নিক সার এবং চারা বিতরণ করা হয়।
২৫ জুন (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা চত্বরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে,প্রান্তিক কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে উক্ত কৃষি পণ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ)সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, কাউখালী থানা পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান,ব্লক সুভারভাইজার এবং ৫ নং ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান সহ সাংবাদিক নুরুল হুদা বাবু ও মোঃনুরুজ্জামান খোকন(প্রমুখ)। উপজেলার কৃষি সামৃদ্ধি করনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ- ২/২০২৫ ২৬ মৌসুমী প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে,উপসী আমন ধান,গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল,আম,জাম,বেল,তাল নিম,কাঠাল চারা/কলম বিতরণ করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নের ২৩০জনকে (জনপ্রতি) উপশী আমন ধান ৫কেজি,পটাশ ও ড্যাপ সার ১০কেজি করে এবং ২৬০ জনকে ৫টি করে নারিকেল চারা ও ১২০ জনকে ১টি করে তাল চারা বিতরন করা হয়। সভাপতি মোঃ স্বজল মোল্লা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে মাঠে যেতে হবে। উৎপাদন বাড়াতে হবে। এ ব্যাপারে তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন,বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সবসময়ই প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে, তারে ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান।পরবর্তীতে আমরা নিম,বেল, কাঁঠাল,আম,জাম চারাগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ভারসাম্যরক্ষা এবং অক্সিজেনের সহযোগিতা পেতে প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews