বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

আত্রাইয়ের বান্দাইখাড়া কচুয়া বিলে ডিপের শুভ উদ্বোধন, উপকৃত হবেন কৃষক ও মৎস্যজীবীরা;

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অবস্থিত কচুয়া বিলে একটি নতুন বছরের কৃষকদের আবাদের জন্য ডিপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে ডিপটির উদ্বোধন করা হয়।
ডিপটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটকালুপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমি এই এলাকারই সন্তান। আপনাদের সুখ-দুঃখে, যেকোনো প্রয়োজনে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, এই ডিপ চালু হওয়ার ফলে এলাকার কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ, মাছ চাষ ও শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি ব্যবহারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এতে করে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, মৎস্যজীবী ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি ডিপের প্রয়োজন ছিল।ডিপটি চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে ডিপটির সফল ব্যবহার, এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews