1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর দু পা হাত ভেঙ্গে দিল সন্ত্রাসীর;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৮৬ বার পঠিত

বি‌ষেশ প্রতিনিধি;

পাবনার ঈশ্বরদীতে মৎস্য হ্যাচারির ব্যবসায়ীর নিকট থেকে দাবীকৃত চাঁদা না পেয়ে সাজ্জাদ হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।
গত শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ঈশ^রদীর ঢুলটি বেদুনদিয়া এলাকার মৃত আরশেদ আলী সরদারের ছেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে এ ব্যাপারে আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের বড় ভাই ইয়ারুল সরদার বাদী হয়ে  ঈশ্বরদী থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও মামলার এজাহার সুত্রে জানা যায়, আহত সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর ঢুলটি বেদুনদিয়া সিপি মৎস্য খামারের গাড়ি সরবরাহসহ খামার সংশ্লিষ্ট ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন ধরে একদল ব্যক্তি ক্ষমতাসীন দলের পরিচয়ে সাজ্জাদ হোসেনে নিকট চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় হুমকি ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার দিন সন্ধ্যায় সাজ্জাদ হোসেন দাশুড়িয়া বাজার থেকে তিন লাখ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে মৎস্য হ্যাচারিতে আসতে ছিল। পথেমধ্যে ১২/১৫ জনের একটি  সন্ত্রাসীদল হাতে লোহার জিআই পাইপ, রড,লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী সাজ্জাদের গতিরোধ করে আটক করে। সন্ত্রাসীরা হাতুড়ি, জিআই পাইপ দিয়ে পিটিয়ে সাজ্জাদের দুই পা ও হাত ভেঙ্গে গুরুতরভাবে আহত করে। এসম সন্ত্রাসীরা তার নিকট থাকা ব্যবসার নগদ দুই লাখ ৬০ হাজার ৩৪০ টাকা ও মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়।
ব্যবসায়ী সাজ্জাদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাদী মোঃ ইয়ারুল সরদার জানান, হামলাকারীরা এলাকার চিহিৃত সন্ত্রাসী। ক্ষমতাসীন দলের পরিচয়ে এলাকায় নানা রকম সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। ব্যবসায়ী সাজ্জাদের অবস্থাগুরুতর। এই বিষয়ে থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে আহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের ভাই ইয়ারুল সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত মোঃ পাভেল (৩৩) নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews