বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নিজেই ‘আক্রান্ত’ চৌদ্দগ্রামের কালিকাপুর স্বাস্থ্য কেন্দ্র: নেই ডাক্তার, সেবা বঞ্চিত ২৫ হাজার মানুষ; কবিতা: আমার দোষ থাকবেই ; পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার;

এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার;

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৮০ বার পঠিত

মো: আজম হোসাইন খান,
স্টাফ রিপোর্টার

নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিলো। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লকের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এরা হলেন, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাঁতবাড়ীয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন। জালালপুর গ্রামের আলহাজ আলী বলেন, যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মানের জন্য ব্লক তৈরীর কাজ করা হচ্ছিলো। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মান এলাকায় ছোট গর্তে পড়ে ছিলো দুই শিশুর মরদেহ। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়। নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শশুরের বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার (১১ মে) সকালে আমার ছেলে ও আমার শালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিলো। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারনা ছিলো তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে অবগত করি। আজ রোববার সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ্য। ঘটনাস্থলে এসে দেখে নদীর পাড়ে ব্লকের ভিতর গর্তে তাদের মরাদেহ পড়ে আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews