1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

দানবীর গোলাম মোস্তফার মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক জ্ঞাপন;

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

জাফর ইকবাল ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের শরীফপুর গ্রামের কৃতি সন্তান, গদখালী রজনীগন্ধা কোল্ড স্টোরের মালিক, জাতীয় রপ্তানিতে ট্রফি প্রতিযোগিতায় বহুবার পাট ও গার্মেন্টস পণ্যে “গোল্ড ট্রফি” প্রাপ্ত জিএমএস গ্রুপের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য শিল্পপতি, দানবীর আলহাজ্ব গোলাম মোস্তফা (৮৪) দীর্ঘ কয়েক মাস সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ অক্টোবর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবদ্দশায় তিনি নিজ উদ্যোগে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং সেগুলোর তত্ত্বাবধান করেছেন। এছাড়াও তিনি আয়েশা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আল এক্বরা মডেল একাডেমি, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, নিত্যানন্দকাটি মদিনাতূল উলূম ক্বওমি মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সারা উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে আসে। এরকম একজন সমাজহিতৈষী ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক জাফর ইকবাল সহ সংগঠন এর সকল নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews