রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে; মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম; নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত;

নওগাঁর বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী;

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের হলুদবিহার মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত একটি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখায় এলাকাবাসীর ভোগান্তি চরমে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ নং খাস খতিয়ানের ৩৩ নং দাগভুক্ত রাস্তা বহু বছর ধরে কোলা টু হলুদবিহারের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি হলুদবিহার দিঘিরপাড়ের পাশে ৩০৫ নং দাগভুক্ত সড়কটি দীর্ঘদিন ধরে পূর্ব দিকে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ওই রাস্তার উত্তর পাশে অবস্থিত ২০০ নং দাগের ওয়ারিশগণ—হলুদবিহার গ্রামের আব্দুলের ছেলে আ. ছাত্তার, নুরল হোসেন ও নয়ন হোসেন—রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে কিছু অংশ ঘিরে রাখায় সাইকেল, ভ্যানগাড়ি ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, বাপ-দাদার আমল থেকে এ রাস্তা দিয়ে যাতায়াত হয়ে আসছিল। অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি এখন ব্যক্তিগত মালিকানার দাবি দেখিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ করেছেন। উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (বাচ্চু) সরকারি অর্থায়নে অসহায় ভূমিহীন নারী রেখা বেগমকে ওই রাস্তার পশ্চিম প্রান্তে ৩০৫ নং দাগের একটি অংশে (পশ্চিমে ২৬ ফিট, মাঝে ২৩ ও ২০ ফিট, পূর্ব মাথায় ১৮ ফিট প্রশস্ত রাস্তার ধার ঘেঁষে) বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে দেন। তখন থেকেই তিনি সরকারি জায়গায় বসবাস করলেও চলাচলের জন্য প্রায় ১১ ফিট রাস্তা ফাঁকা রাখা হয়েছিল। বর্তমানে ওই এলাকার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেখা বেগম বলেন, “রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া দেওয়ায় মানুষ হেঁটে চলাচল করতে পারলেও সাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। ছাত্তারগণ নিজেদের জমি দাবি করে বাসের বেড়া দিয়ে ঘিরেছে। দ্রুত এর সমাধান করা প্রয়োজন। অপরদিকে অভিযুক্ত আ. ছাত্তার দাবি করেন, এটা আমাদের ব্যক্তিগত জমি, তাই আমরা ঘিরে দিয়েছি। এ নিয়ে সচেতন মহল দ্রুত তদন্ত করে জনসাধারণের চলাচলের এই ঐতিহ্যবাহী রাস্তা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার