রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

নওগাঁর মান্দায় তাল শাষের কদর বেরেছে;

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২০১ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় তাল শাষের কদর বেরেছে৷ জৈষ্ঠ্যমাস মধুর মাস এ মধুময় মাসে বিভিন্ন ধরণের সুস্বাদু ফল পাওয়া যায়।
বিশেষ করে এ এলাকায় আম,লিচু,কাঁঠালের পাশাপাশি তালের শ্বাস তালকুর নামের ফলটিরও চাহিদা ও কদর বেড়েছে।
হাটবাজারের খোলা স্থানে বিক্রি হচ্ছে এ সুস্বাদু ফলটি, ক্রেতাদেরকে লাইন ধরে কিনতেও দেখা গিয়েছে।
সারাদেশে তালের শ্বাস নামে পরিচিত হলেও এই এলাকায় তালের চোখ বা তালকুর নামে পরিচিত।
শিশু থেকে সববয়সী মানুষের প্রিয় খাবার এ ফলটি।
সোমবার ৮জুন ২০২৬ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, রাস্তা ধারে বসে তালের শ্বাস বিক্রি করছে মৌসুমি ব্যবসায়ীরা।
দাঁড়িয়ে থেকে কিনতেছেন সব শ্রেণির মানুষ।তালের ছড়ি কাইন থেকে হাঁসুয়া বা ছুড়ি বা দা দিয়ে তাল কেটে শ্বাস বা চোখ বের করছেন। ক্রেতারা মনের আনন্দে ফলটি কিনে খাইতেছে৷ তালের শ্বাসের চোখের পানি অনেকটা পুষ্টি সমৃদ্ধ বলে অনেক ক্রেতা জানিয়েছেন।
তালের শ্বাস কিনতে আসা শহিদুল আলম জানান, ভাল লাগে এ ফলটি। পরিবারের সবাই পছন্দ করে। প্রতিদিন বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যায়।তবে এ বছর দাম অনেক বেশি।নিম্ন আয়ের লোকজনের কিনতে সমস্যা হচ্ছে। তিনি ৬০ টাকাতে ২১পিচ তালের শ্বাস কিনেছেন।
একজন ক্রেতা বলেন,তার মেয়ে এলাকায় অন্য একজনকে খেতে দেখে এখন জেদ ধরেছে।তাই ফতেহপুর বাজারে তালের শ্বাস কিনতে এসেছি।এসে দেখছি অনেকে সিরিয়াল অনুযায়ী নিচ্ছে।
ফতেহপুর বাজারের বিক্রেতা মো. মনেক বলেন, প্রতিবছর তিনি এ পেশায় জড়িত রয়েছেন। পাড়া-মহল্লা,গ্রামে ঘুরে তাল কিনতে হয় তাঁকে। একেকটি গাছে তালের সংখ্যা দেখে কিনতে হয়। পাঁচশত টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত দিয়ে কিনতে হয়। তবে গাছের সংখ্যা অনেক কমে গেছে।তালগাছে উঠতে অনেকটা কষ্টদায়ক তেমনি দড়িতে বেঁধে নামাতে অনেক অসুবিধায় পড়তে হয়। ভ্যানে ভাড়া দিয়ে আবার বাজারে নিয়ে আসতে হয়। তারপরের প্রতিদিন তিনি চারশ টাকা থেকে ছয়শটাকা পর্যন্ত আয় হয়ে থাকে তাহার৷

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews