রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

নওগাঁর বর্ষাইলের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন;

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি;
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশ থেকে ফতেপুর হয়ে হাঁপানিয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের দুই ধারে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রায় ১৪ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী, সামাজিক বনায়ন কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোপণ করা গাছের চারা নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews