1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গলাচিপার খারিজ্জমায় ইজিবাইক-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫; কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ;

পরিশ্রম: জীবনের নিঃশব্দ বিজয়গাঁথা;

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

লেখক, আব্দুল হান্নান শেখ

মানুষের জীবনে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী যদি কিছু থেকে থাকে, তা হলো — পরিশ্রম। এটি শব্দে ছোট, কিন্তু যাদের জীবনে স্বপ্নগুলো ধূলায় মিশে যেতে চেয়েছিল, তারাই জানে এই শব্দটির গভীরতা কতটা বিশাল।
কেউ যখন ঘুমায়, কেউ তখন জেগে কাজ করে। কেউ যখন হাল ছেড়ে দেয়, কেউ তখন আবার নতুন করে শুরু করে। আর ঠিক এই জায়গাটাতেই গড়ে ওঠে সাফল্য আর ব্যর্থতার সীমারেখা।
পরিশ্রম কখনওই তৎক্ষণিক ফল দেয় না। কিন্তু সে আপনাকে প্রতিশ্রুতি দেয়— “আমি তোমাকে এমন একদিন এনে দেবো, যেদিন তুমি অতীতের কষ্টকে গর্বে পরিণত করবে।”
পরিশ্রম মানে শুধু ঘাম ঝরানো নয়, মানে হলো নিজের প্রতি বিশ্বাস রাখা।
অভিমান সয়ে, একাকিত্ব পেরিয়ে, প্রতিটি ভোরে নতুন উদ্যমে উঠা — এই হলো সত্যিকারের পরিশ্রম।
কেউ দেখে না কারো রাতের নির্ঘুম ক্লান্তি, কেউ বোঝে না নীরব কান্না।
কিন্তু যেদিন তুমি গন্তব্যে পৌঁছাবে, সবাই বলবে — “ভাগ্য ভালো ছিল ওর!”
তারা জানবে না, সেই ভাগ্যকে তুমি নিজের হাতে গড়ে নিয়েছিলে।
তাই থেমো না।
জীবন কষ্টের গল্প লিখলেও, শেষ অধ্যায়টা যেন হয়—
“আমি হার মানিনি। আমি পরিশ্রম করেছিলাম। আর সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews