1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত; আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা; মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন -২০২৬ ; কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন;

টিসিবির জন্য ১০ লাখ লিটার তেল কিনবে সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৯তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বাংলানিউজকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। ভারতের গ্রিন ন্যাশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসের কাছ থেকে কেনা হবে। এতে প্রতি লিটার ১৫৪.৯৬ টাকা দরে মোট ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হবে।

এর আগে গত ১৫ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews