বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্মকর্মসংস্থানের গুরুত্ব; পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়; ​আগামীর ২২ নং ওয়ার্ড: রনি সরকারের ভিশন ও আধুনিকায়নের ইশতেহার; এসএসসি পরীক্ষার খাতা দেখছে দশম শ্রেণির শিক্ষার্থী: দেবিদ্বারে তোলপাড়, এলাকাবাসীর অভিযোগ; মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার;
Title :

পিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ;

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালমুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার। অথচ আজ ত্যাগীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি চক্র আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় ত্যাগীদের মূল্যায়ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন জরুরি।
”এ সময় জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জসিম শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নওসাদ শেখ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews