1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল;

পিরোজপুর সদর উপজেলা ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর  উপজেলার  ২নং কদমতলা  ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুর ১২ টায় সম্মেলনের উদ্বোধন করেন- সদস্য  পিরোজপুর জেলা বি এনপি আহ্বায়ক কমিটি ও পিরোজপুর সদর থানা বি এনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, কদমতলা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুস সালাম সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য  এলিজা জামান,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার কামরুজ্জামান চাঁন, সুমন খাঁন, কাজী কামরুজ্জামান শুভ্র,মোঃ হেমায়েত উদ্দিন বেপারী প্রমুখ।দুপুর ২টায় কদমতলা জর্জ হাই স্কুল মিলনায়তনে  আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলর ভোটের মধ্যে ৪১৬ জন ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। সভাপতি পদে আব্দুস সালাম সেখ ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী তোফাজ্জেল হোসেন( টুলু) পেয়েছেন ১৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আ: আলীম খাঁন ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন শেখ পেয়েছেন ১৩৫ ভোট, 
সাংগঠনিক সম্পাদক পদে জালাল সেখ ১৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুল সেখ পেয়েছে ৯৮ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রহিম ১৯৪ ভোট পেয়ে বিজয় হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিম মাহমুদ পেয়েছেন ১৪০ ভোট, যুগ্ন সাধারন সম্পাদক পদে মামুন খান ১৬৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন শেখ পেয়েছেন ১০৫ ভোট। বিগত ১৫ বছর পরে এরকম সুন্দর একটি আয়োজন এর মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করতে পেরে নেতাকর্মীরা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews