1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন নওগাঁর আহসানগঞ্জ স্টেশন, দুর্ভোগে যাত্রীরা; কাউখালীতে দেশীয় প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত; জনগনের আশার আলো নুরে আলম: ধুকুরিয়া বেড়া ইউনিয়নকে গড়তে চান আধুনিক রোল মডেল হিসেবে; নওগাঁর মান্দায় তাল শাষের কদর বেরেছে; ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ; গলাচিপার খারিজ্জমায় ইজিবাইক-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫; কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪;

বরিশালের ভোলায় নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি এলাকায় পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে পৃথক এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মো. আকবরের মেয়ে রাফিয়া (৩) ও পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মাইনুদ্দিলের মেয়ে তানহা (৯)।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা করার সময় পাশের পুকুরের পানিতে পড়ে যায় রাফিয়া। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুর ১টার দিকে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় তানহা নামে আরেক শিশুর। নিহতের স্বজনরা জানান, সঙ্গীদের সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে যায় তানহা। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews