শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত;

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮৮ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব : ‘

‘দুর্নীতিকে রুখবো -সোনার দেশ গড়বো’’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর আয়োজনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি তেঁতুলিয়া এ বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন করে।
প্রতিযোগিতায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হকের পরিচালনায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এতে বিজ্ঞ বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মজিবর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন চন্দ্র রায়।
প্রতিযোগিতার শুরুতে তিনজন করে মোট ৮টি দলে বিভক্ত করে প্রতিযোগিদের দূর্নীতির পক্ষে ও বিপক্ষে একাধিক রাউন্ডে প্রতিটি দলের বক্তব্য শোনা হয়। চূড়ান্তে পর্বে বিতর্ক প্রতিযোগিতায় ভজনপুর উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং রণচন্ডি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হিসেবে বিজয়ী হয় । এছাড়া শ্রেষ্ঠ বিতর্কিত ভজনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেনাজ তাবাসসুম মিম নির্বাচিত হন।
পরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশীদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী। এসময় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুফিয়া বেগম ও সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হাফিজুর রহমান হাবিব। । অনুষ্ঠানটি সঞ্চালন করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সূজন) তেঁতুলিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ বাসেত।এ ধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুর্নীতির কারণ এর ভয়াবহ প্রভাব সম্পর্কে তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপন করতে শিখায়,। শেষে পরে বিচারকমন্ডলী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।#

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews