বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

বর্ষাকালে পাকা ছোট জাম: সুস্বাদু ফলের সঙ্গে মিলবে নানা স্বাস্থ্য উপকারিতা;

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বর্ষা এলেই বাজার ও গাছভর্তি দেখা মেলে দেশীয় মৌসুমি ফল ছোট জামের।টক-মিষ্টি স্বাদের এই ফল শুধু রসনাতৃপ্তিই নয়,পুষ্টিগুণেও সমৃদ্ধ। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে,মৌসুমে পরিমিত পরিমাণে পাকা ছোট জাম খেলে শরীরের জন্য নানা ধরনের উপকার পাওয়া যায়।

ছোট জামে রয়েছে ভিটামিন সি,ভিটামিন এ, আয়রন,ক্যালসিয়াম, পটাশিয়াম,আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট।এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, হজমশক্তি উন্নত করতে এবং শরীরকে সতেজ রাখতে সহায়তা করে। এতে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে,আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি-র‍্যাডিক্যালের প্রভাব কমাতে ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা জানান,পাকা জাম রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে। এছাড়া হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা,ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা এবং শরীরে পানির ঘাটতি পূরণেও এ ফল উপকারী।

তবে অতিরিক্ত জাম খেলে কারও কারও ক্ষেত্রে অম্বল বা হজমের সমস্যা দেখা দিতে পারে।তাই পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার অবস্থায় জাম খাওয়া এবং পচা বা নষ্ট ফল এড়িয়ে চলাও জরুরি।

স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর দেশীয় এই মৌসুমি ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে বর্ষাকালে সুস্বাস্থ্য বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews