1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ; মোংলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা ; সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল;

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ হাসমত আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

০৫/০২/২০২৫ ইং তারিখে গণ অধিকার পরিষদ এর অঙ্গ সংগঠন গণ, যুব, ছাত্র, শ্রমিক এবং পেশা জীবি অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত গণ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক বিরাট বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, কাজিপুর, রায়গঞ্জ,তারাশ, উল্লাপাড়া, সদর, শাহজাদপুর, এবং চৌহালী উপজেলা থেকে আগত গণ, যুব, শ্রমিক, ছাত্র, এবং পেশা জীবি অধিকার পরিষদ এর সদস্য গন সিরাজগঞ্জ সদর করি তলায় একত্রিত হয়ে ফ্যাসিস্ট, পলাতক,শৈরাচার, খুনি হাসিনার বিচারের দাবিতে রাস্তার পাশে দাঁড়িয়ে সবাই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
বক্তব্য রাখেন, মোঃ মমিন ফয়সাল, সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ, আহ্বায়ক জেলা শাখা তিনি বলেন, খুনি হাসিনাকে ২৪ এর গণহত্যা, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা এর দায় তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে ।
বক্তব্য রাখেন, মোঃ নাঈম সিরাজী, শ্রমিক অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক,মোঃ হাসমত আলী যুব অধিকার পরিষদ সহ সভাপতি সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ রাসেল রানা সরকার,সহ সাংগঠনিক, যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা এছাড়া, ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ এর অনেকেই উপস্থিত বক্তব্য রাখেন।
স্বারকলিপি বক্তব্য তুলে ধরেন, মোঃ ইউসুফ আলী, সদস্য সচিব, সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ, তিনি ৫ টি দাবি তুলে ধরেন,
১/ জুলাই – আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদ দের সঠিক তালিকা তৈরি ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করা।
২/জুলাই গণহত্যায় জরিত বিদেশে পলাতক গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ সকল কে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িত দের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ গ্রহণ করা।
৩/ ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচার জরিতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।
৪/ জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সঃস্কার ও জাতীয় ঐক্য মতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত অদ্ভুধানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পূনর্গঠন রোডম্যাপ ঘোষণা করা।
৫/ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে সংগঠিত গুম,খুন,ও ২০১৪ ,২০১৮ এবং ২০২৪ সালের ভূয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
বিক্ষোভ মিছিল নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে গণহত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews