বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব;

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

তালুকদার মুন্সী ফরহাদ হোসেন ;
মাদারীপুর জেলা প্রতিনিধ ;
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।
শুক্রবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খাল খননের পর দুই পাড়ে জমে থাকা মাটিতে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং সরকারি অর্থায়নেই এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশ সবুজায়নে সমৃদ্ধ হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
খোকন তালুকদার আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়েও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে সবাই সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় অংশ নিতে পারে। জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews